রবিবার

১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে বাড়ছে হামের সংক্রমণ, একদিনে আক্রান্ত আরও ৪২

🕙 প্রকাশিত : ১৭ মে, ২০২৬ । ৭:০৬ পূর্বাহ্ণ

সিরাজগঞ্জে উদ্বেগজনক হারে বাড়ছে হামের প্রাদুর্ভাব। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪২ জন হামের উপসর্গ নিয়ে সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬০০ জনে। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৩২ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫৮ জন রোগী।

রোববার (১৭ মে) সকালে সিরাজগঞ্জ স্বাস্থ্য বিভাগ এ তথ্য জানিয়েছে। আক্রান্তদের মধ্যে অধিকাংশই শিশু হলেও বয়স্কদের আক্রান্ত হওয়ার ঘটনাও বাড়ছে। এতে সন্তানদের নিরাপত্তা নিয়ে উদ্বেগে রয়েছেন অভিভাবকরা।

হামের সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে গত ২০ মার্চ থেকে জেলায় বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করেছে স্বাস্থ্য বিভাগ। আগামী ২০ মে পর্যন্ত চলমান এ কর্মসূচির আওতায় জেলার প্রায় ৩ লাখ ৯৫ হাজার শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. মো. নুরুল আমিন জানান, বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে মোট ৬৮ জন হামে আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ২১ জন, জেনারেল হাসপাতালে ৭ জন, খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ৮ জন, শাহজাদপুরে ৪ জন এবং বেলকুচিতে ২ জন চিকিৎসাধীন আছেন।

তিনি বলেন, হামের বিস্তার রোধে শিশুদের দ্রুত টিকা নেওয়া অত্যন্ত জরুরি। পাশাপাশি জ্বর, শরীরে লালচে দানা কিংবা সর্দি-কাশির মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান তিনি।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ