প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সঠিক পারিবারিক শিক্ষা ও মানসিকতার কারণে বিদেশে দীর্ঘদিন বসবাস করলেও নিজের সংস্কৃতি ও পরিচয় ধরে রাখা সম্ভব।
মঙ্গলবার (১২ মে) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত ‘বাংলাদেশে উচ্চ শিক্ষা রূপান্তর: টেকসই উৎকর্ষতার রোডম্যাপ’ শীর্ষক কর্মশালায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী বলেন, “আমার মেয়ে জাইমা রহমানের সঙ্গে কথা বললে মনে হবে না যে সে ১৭ বছর ইংল্যান্ডে ছিল। তার পড়াশোনা, বন্ধুবান্ধব—সবই বিদেশে, কিন্তু তার আচরণে বিদেশি প্রভাব চোখে পড়ে না। এটি মূলত মানসিকতা ও পারিবারিক শিক্ষার বিষয়।”
তিনি আরও বলেন, পরিবার থেকেই একজন মানুষের মূল্যবোধ, সংস্কৃতি ও আত্মপরিচয়ের ভিত্তি তৈরি হয়। সঠিক পারিবারিক পরিবেশ থাকলে বিদেশে থেকেও নিজের শেকড়ের সঙ্গে সম্পর্ক অটুট রাখা সম্ভব।
উচ্চশিক্ষার মানোন্নয়ন ও টেকসই শিক্ষা ব্যবস্থার গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দেশের শিক্ষা ব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করার পাশাপাশি জাতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রতিও গুরুত্ব দিতে হবে।
পরিবার ও মূল্যবোধই মানুষকে শেকড়ের সঙ্গে যুক্ত রাখে: প্রধানমন্ত্রী
🕙 প্রকাশিত : ১২ মে, ২০২৬ । ৩:১৯ অপরাহ্ণ

