রবিবার

১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে ডিবির পৃথক অভিযানে ২৩৫ পিস ইয়াবাসহ আটক ৪

🕙 প্রকাশিত : ১০ মে, ২০২৬ । ৭:৩০ পূর্বাহ্ণ

মানিকগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পৃথক অভিযান চালিয়ে ২৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেফতার করেছে। শনিবার (৯ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মানবেন্দ্র বালো।
তিনি জানান, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় ডিবির বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ডিবির একটি দল এসআই আতাউর রহমানের নেতৃত্বে শুক্রবার রাত ১১টা ২০ মিনিটের দিকে সদর উপজেলার বড় সুরুন্ডি এলাকায় মুকুলের নির্মাণাধীন ভবনের সামনে মানিকগঞ্জ-সিংগাইর সড়কে অভিযান চালায়।
এ সময় মো. জাকির হোসেন সোহেল (২৮) ও মো. আব্দুল আলীকে (২৭) গ্রেফতার করা হয়। জাকির হোসেন সোহেলের কাছ থেকে ১০০ পিস এবং আব্দুল আলীর কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতার জাকির হোসেন সোহেল সদর উপজেলার বাংগরা এলাকার মোজাফ্ফর মিয়ার ছেলে এবং আব্দুল আলী বকঝুরি এলাকার মৃত শুকুর আলীর ছেলে।
এদিকে একই দিনে ডিবির আরেকটি দল এসআই আসাদ মিয়ার নেতৃত্বে শিবালয় উপজেলার নীলগ্রাম এলাকায় অভিযান চালায়। অভিযানে আবুল কালাম আজাদ ওরফে আজাহার (৬১) এবং মো. মামুন সরদারকে (৪০) ১০৫ পিস ইয়াবাসহ আটক করা হয়।
আবুল কালাম আজাদ শিবালয়ের নীলগ্রাম এলাকার মৃত নুর বক্স মোল্লার ছেলে এবং মামুন সরদার বড় আনুলিয়া গ্রামের আকতার সরদারের ছেলে।
ডিবি সূত্র জানায়, এ ঘটনায় মানিকগঞ্জ সদর ও শিবালয় থানায় পৃথক দুটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ