আইনগত সহায়তা দিবস উপলক্ষে মানিকগঞ্জে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা লিগ্যাল এইডের আয়োজনে মঙ্গলবার সকালে কোর্ট এলাকা থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়।
র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এ বছরের প্রতিপাদ্য ছিল “সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ”। র্যালি শেষে কোর্ট প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি বলেন, দরিদ্র ও অসহায় মানুষকে আইনি সহায়তা নিশ্চিত করতে সরকার কাজ করছে। এ সময় উপস্থিত ছিলেন জেলা লিগ্যাল এইডের চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ এস.কে.এম. তোফায়েল হাসান। এছাড়া বিচারক, আইনজীবী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

