বৃহস্পতিবার

২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে নারীর মরদেহ উদ্ধার

🕙 প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২৬ । ৭:২৮ পূর্বাহ্ণ

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় রেহেনা আক্তার (৩৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের পশ্চিম ভাকুম গ্রামের একটি ঝোপের মধ্য থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, রেহেনা আক্তার প্রবাসে ছিলেন এবং গত বছর দেশে ফেরেন। তার নানা মৃত জমির উদ্দিনের বাড়ি ভাকুম গ্রামে। ছোটবেলা থেকে সেখানেই বেড়ে ওঠা রেহেনার বিয়ে একই এলাকা থেকে হয়েছিল। তবে প্রায় তিন বছর আগে স্বামীর সঙ্গে তার বিচ্ছেদ হয়। এরপর তিনি এক সন্তানকে নিয়ে ওই গ্রামেই বসবাস করছিলেন। স্থানীয়দের দাবি, তার সঙ্গে কারও কোনো বিরোধ ছিল না।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৬টার দিকে রেহেনার এক আত্মীয় বাড়ির পাশের পুকুরপাড় দিয়ে যাওয়ার সময় ঝোপের মধ্যে একটি মরদেহ পড়ে থাকতে দেখে চিৎকার করেন। পরে স্থানীয়রা এগিয়ে এসে রেহেনার নিথর দেহ শনাক্ত করেন।
এ বিষয়ে সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাজহারুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ