মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় এসএসসি পরীক্ষা চলাকালে হঠাৎ করেই ঝটিকা পরিদর্শনে হাজির হন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার (২১ এপ্রিল) বেলা প্রায় ১১টার দিকে তিনি উপজেলার দুটি গুরুত্বপূর্ণ পরীক্ষা কেন্দ্র—জয়মন্টপ উচ্চ বিদ্যালয় ও সাহরাইল উচ্চ বিদ্যালয়—আকস্মিকভাবে পরিদর্শন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার বিষয়টি নিশ্চিত করে জানান, মন্ত্রীর এই হঠাৎ আগমন কেন্দ্রগুলোর সার্বিক পরিস্থিতি যাচাইয়ের অংশ হিসেবেই করা হয়।
পরিদর্শনকালে শিক্ষামন্ত্রী পরীক্ষার শৃঙ্খলা, প্রশ্নপত্রের নিরাপত্তা এবং নকলমুক্ত পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন। তিনি সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনার জন্য।
সর্বশেষ দুপুর ১২টার দিকে সাহরাইল উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন শেষে বাইরে এসে উপস্থিত বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে পরীক্ষার সার্বিক কার্যক্রমে সহযোগিতা করার নির্দেশ দেন তিনি। এ সময় উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
এই আকস্মিক পরিদর্শন পরীক্ষার স্বচ্ছতা ও কঠোর নজরদারির বার্তা দিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সিংগাইরে এসএসসি কেন্দ্রে ঝটিকা পরিদর্শনে শিক্ষামন্ত্রী
🕙 প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২৬ । ৮:২১ পূর্বাহ্ণ

