মঙ্গলবার

২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

এফএসআরইউ বন্ধে গ্যাস সরবরাহ কমেছে ৪০০ এমএমসিএফডি, ঢাকাসহ বিভিন্ন এলাকায় সংকট

🕙 প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২৬ । ৬:৪০ পূর্বাহ্ণ

কারিগরি ত্রুটির কারণে পুনঃগ্যাসিফাইড তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (আরএলএনজি) সরবরাহের একটি ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ) বন্ধ হয়ে যাওয়ায় রাজধানীসহ আশপাশের এলাকায় গ্যাস সরবরাহে বড় ধরনের ঘাটতি দেখা দিয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) তিতাস গ্যাসের মিডিয়া ও জনসংযোগ শাখার ব্যবস্থাপক মো. আল আমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এফএসআরইউ বন্ধ থাকায় গ্যাস সরবরাহ প্রায় ৪০০ এমএমসিএফডি কমে গেছে। এর ফলে গজারিয়া, মেঘনা ঘাট, সোনারগাঁ, নারায়ণগঞ্জ এবং ঢাকার দক্ষিণাংশসহ তিতাস গ্যাসের আওতাধীন এলাকাগুলোতে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করছে।

এ পরিস্থিতিতে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ