রবিবার

১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে শেষ হলো ‘মাঠপর্যায়ের অনুশীলনের মাধ্যমে জীবনের জন্য প্রয়োজনীয় তথ্য’ শীর্ষক তিনদিনব্যাপী কর্মশালা

🕙 প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২৬ । ১১:৫৪ পূর্বাহ্ণ

মানিকগঞ্জে শেষ হলো ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম প্রকল্পের আওতায় ‘মাঠপর্যায়ের অনুশীলনের মাধ্যমে জীবনের জন্য প্রয়োজনীয় তথ্য’ শীর্ষক তিনদিনব্যাপী কর্মশালা। আজ জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এই কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে যুক্ত ছিলেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক মুহাম্মদ হিরুজ্জামান। জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিচালক (প্রশিক্ষণ কর্মসূচি) ড. মোঃ মারুফ নেওয়াজ, জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ নুর হোসেন, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাধারণ সম্পাদক শাহানুর ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, শিশু, কিশোর-কিশোরী ও নারী বিষয়ক সংবাদ পরিবেশনের ক্ষেত্রে গনমাধ্যমকর্মীদের আরও সচেতন হতে হবে। সাংবাদিকতার নীতি, নৈতিকতা অনুসরণ করে সংবাদ পরিবেশন করতে হবে। অহেতুক কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে সংবাদকর্মীদের খেয়াল রাখতে হবে।

পরে, প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের হাতে সনদ তুলে দেন আয়োজক ও অতিথিবৃন্দ।

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট আয়োজিত তিন দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন ২০ জন জাতীয় গণমাধ্যম প্রতিনিধি।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ