রবিবার

১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে শ্মশান ও মণ্ডপে চুরি

🕙 প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২৬ । ৪:২৫ পূর্বাহ্ণ

মানিকগঞ্জে পৃথক দুই স্থানে শ্মশান ও মণ্ডপে চুরির ঘটনা ঘটেছে। গত শুক্রবার গভীর রাতে সংগঠিত এই দুই চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। জানা গেছে, ঘিওর উপজেলার বানিয়াজুরী এলাকায় সার্বজনীন মহা শ্মশানে চুরির ঘটনায় আজ শনিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন শ্মশান কমিটির অর্থ বিষয়ক সম্পাদক প্রদীপ কুমার সরকার। অভিযোগে বলা হয়, গত ১৭ এপ্রিল দিবাগত রাতে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা শ্মশানের ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে গ্যাসের চুলা, সিলিন্ডার, চাল, ডাল, ৭০টি স্টিলের প্লেটসহ প্রায় ৫০ হাজার টাকার বিভিন্ন মালামাল নিয়ে যায়। এদিকে, মানিকগঞ্জ বাজারের লক্ষ্মী মণ্ডপেও চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে দুর্বৃত্তরা মণ্ডপের একটি ভারী দানবাক্স তুলে নিয়ে যায়। মন্টপ কর্তৃপক্ষের ধারণা, দানবাক্সটি ভারী হওয়ায় এতে একাধিক ব্যক্তির সম্পৃক্ততা থাকতে পারে। এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মন্টপ পরিচালনা কমিটি। ঘটনার পর এলাকায় চাঞ্চল্য তৈরি হয়। মণ্ডপ কর্তৃপক্ষ ও স্থানীয়রা আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্তের চেষ্টা করছেন। শ্মশান কমিটির অর্থ বিষয়ক সম্পাদক প্রদীপ কুমার সরকার বলেন, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে এ ধরনের চুরির ঘটনা খুবই কষ্টকর ও ন্যাক্কারজনক। অবিলম্বে দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। ঘিওর থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান জানান, অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ