শনিবার

১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের অবরোধের জেরে হরমুজ প্রণালি কঠোর নিয়ন্ত্রণে নিল ইরান

🕙 প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২৬ । ৯:৪৪ পূর্বাহ্ণ

পারস্য উপসাগরের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি আবারও কঠোর নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। শনিবার (১৮ এপ্রিল) দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এ সিদ্ধান্ত জানায়।

আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর ওপর নৌ অবরোধ অব্যাহত রাখায় হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ পুনরায় শক্তভাবে ইরানের হাতে নেওয়া হয়েছে। এখন থেকে এই জলপথ সশস্ত্র বাহিনীর নিবিড় তত্ত্বাবধানে থাকবে।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির খবরে আইআরজিসির বরাত দিয়ে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ‘অবরোধের নামে জলদস্যুতা ও সামুদ্রিক চুরি চালিয়ে যাচ্ছে’। এর পরিপ্রেক্ষিতে এই গুরুত্বপূর্ণ নৌপথে কঠোর অবস্থান নেওয়া হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র যতদিন না ইরানের জাহাজগুলো স্বাভাবিকভাবে গন্তব্যে যাতায়াতের পূর্ণ স্বাধীনতা ফিরে পাচ্ছে, ততদিন হরমুজ প্রণালি আগের মতোই কঠোর নিয়ন্ত্রণে রাখা হবে।

এর কয়েক ঘণ্টা আগেই ইরান সতর্ক করে জানিয়েছিল, অবরোধ অব্যাহত থাকলে হরমুজ প্রণালি পুনরায় বন্ধ করা হতে পারে। দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, অবরোধ চলতে থাকলে হরমুজ প্রণালি খোলা থাকবে না এবং এই জলপথে জাহাজ চলাচল ইরানের অনুমোদনের ওপর নির্ভর করবে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ