নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান” এ স্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার নানা আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ-১৪৩৩ উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকউপজেলা প্রশাসনের আয়োজনে পহেলা বৈশাখ উপলক্ষে ব্যাপক আনন্দ, উৎসাহ, উদ্দীপনা, নানা রঙের পোশাক, ব্যানার ও ফেস্টুন নিয়ে বাদ্যের তালে তালে একটি শোভাযাত্রা উপজেলা চত্বর থেকে বের হয়ে উপজেলা এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে আসে।
শোভাযাত্রাটিতে উপজেলা প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী ও রাজনৈতিক কর্মীরা অংশগ্রহণ করেন। পরে বাংলা বর্ষবরণ উৎসব-১৪৩৩ উপলক্ষে উপজেলা পরিষদ মাঠে উপজেলা নির্বাহী অফিসার নাহিয়ান নুরেন সভাপতিত্বে এবং আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসানুল আলম, দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মোঃ কমর উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি মাহমুদ সিরাজুল ইসলাম, মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোহাম্মদ লোকমান হোসেন ও মোহাম্মদ নুরুল ইসলাম কুন্টু উপজেলা বিএনপির সহসভাপতি মোঃ আব্দুল মতিন মাস্টার কেন্দ্রীয় কৃষক দলের নেতা মোহাম্মদ কাদের সিদ্দিকী উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আরফান উদ্দিন যুবদলের আহ্বায়ক মোঃ গোলাম মোস্তফা সেলিম সহ আরো বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, পরে মনোজ্ঞ সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা বিভিন্ন লোকসংগীত ও ক্ষুদে শিল্পীরা নৃত্য পরিবেশন করেন।
এ ছাড়াও অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকগণ উপস্থিত ছিলেন

