শনিবার

১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

১৪ এপ্রিল শুরু হচ্ছে ‘কৃষক কার্ড’ কার্যক্রম, প্রধানমন্ত্রীর উদ্বোধন

🕙 প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২৬ । ১২:২১ অপরাহ্ণ

আগামী ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ বিতরণের প্রি-পাইলট কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উপলক্ষে সেদিন সকাল ১০টায় টাঙ্গাইল সদরের শহীদ মারুফ স্টেডিয়ামে আয়োজন করা হয়েছে উদ্বোধনী অনুষ্ঠান।

শনিবার (১১ এপ্রিল) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক চিঠিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, এই কর্মসূচির অংশ হিসেবে দেশের একাধিক উপজেলায় একযোগে ‘কৃষক কার্ড’ কার্যক্রমের যাত্রা শুরু হবে।

প্রাথমিক পর্যায়ে টাঙ্গাইল সদর, পঞ্চগড় সদর, বোদা, বগুড়ার শিবগঞ্জ, ঝিনাইদহের শৈলকুপা, পিরোজপুরের নেছারাবাদ, কক্সবাজারের টেকনাফ, কুমিল্লার আদর্শ সদর, জামালপুরের ইসলামপুর, রাজবাড়ীর গোয়ালন্দ এবং মৌলভীবাজারের জুড়ী উপজেলায় এই কার্যক্রম চালু করা হবে।

সরকারের এই উদ্যোগের মাধ্যমে কৃষকদের জন্য বিভিন্ন সেবা সহজতর করা এবং কৃষি খাতে সহায়তা জোরদার করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ