শনিবার

১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

দৌলতপুর অবৈধ তেল মজুদে অভিযান এবং জরিমান

🕙 প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২৬ । ১০:৫৮ পূর্বাহ্ণ

আজ ১১ এপ্রিল ২০২৬ তারিখ আনুমানিক ১২.০০ ঘটিকায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর তথ্যের ভিত্তিতে দৌলতপুর উপজেলার জিয়নপুর বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানকালে জনাব আব্দুল মান্নান, পিতা: মৃত সামাদ-এর বাড়ি হতে আনুমানিক ৯০০ (নয়শত) লিটার অকটেন অবৈধভাবে মজুদ ও বিক্রয়ের আলামত পাওয়া যায়। এছাড়া আনুমানিক ৩০–৪০ (ত্রিশ থেকে চল্লিশ) লিটার তেল অবিক্রিত অবস্থায় আটক করা হয়। পরবর্তীতে স্থানীয় মেম্বারের উপস্থিতিতে উক্ত তেল সরকার অনুমোদিত মূল্যে সাধারণ জনগণের নিকট বিক্রয় করা হয়।

এ ঘটনায় জনাব আব্দুল মান্নান অবৈধভাবে অকটেন মজুদ ও বিক্রয়ের অপরাধ স্বীকার করায় তাকে পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ধারা ৪ অনুযায়ী (লাইসেন্স ব্যতীত মজুদ ও বিক্রয়ের অপরাধে) অভিযুক্ত করা হয়। পরবর্তীতে উক্ত আইনের ধারা ২৩ অনুযায়ী তাকে ২০,০০০/- (বিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদানপূর্বক তা আদায় করা হয়।

এছাড়াও অপর একটি দোকানে ৪০ (চল্লিশ) লিটার ডিজেল অবৈধভাবে মজুদ ও বিক্রয়ের অপরাধে জনাব ফিরোজ, পিতা: হালিম সেখ-কে ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং সতর্ক করা হয়।

জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ