মঙ্গলবার

৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

গুমের বিচার ট্রাইব্যুনাল আইনেই সম্ভব, অধ্যাদেশ ছিল অপ্রয়োজনীয়: চিফ প্রসিকিউটর

🕙 প্রকাশিত : ৭ এপ্রিল, ২০২৬ । ৯:৫১ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, গুম সংক্রান্ত আলাদা অধ্যাদেশ আইন প্রণয়নের প্রয়োজন ছিল না; বিদ্যমান ট্রাইব্যুনাল আইনেই এসব অপরাধের বিচার সম্ভব।

মঙ্গলবার (৭ এপ্রিল) নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, গুম অধ্যাদেশে যে অপরাধগুলো অন্তর্ভুক্ত ছিল, সেগুলো ইতোমধ্যেই ট্রাইব্যুনাল আইনে সংবিধিবদ্ধ ছিল। ফলে নতুন করে পৃথক আইন ও ট্রাইব্যুনাল গঠনের প্রয়োজনীয়তা ছিল না। তার মতে, ট্রাইব্যুনাল আইনেই গুমের অভিযোগ বিচার করার এখতিয়ার রয়েছে।

চিফ প্রসিকিউটর আরও বলেন, যদি গুম অধ্যাদেশ বাতিল করে তা ট্রাইব্যুনাল আইনের সঙ্গে একীভূত করা হয়ে থাকে, তবে এটি একটি সঠিক সিদ্ধান্ত। এ জন্য তিনি আইনমন্ত্রী ও সংশ্লিষ্ট সংসদ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান।

এদিকে, গুমের বিচারের পথ সুগম করতে ‘ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস (সংশোধন) বিল ২০২৬’ জাতীয় সংসদে পাস হয়েছে। এই সংশোধনীর মাধ্যমে গুমকে ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে।

সংসদে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বিলটি উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ