মঙ্গলবার

৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

সাটুরিয়ায় কৃষি প্রণোদনায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ

🕙 প্রকাশিত : ৬ এপ্রিল, ২০২৬ । ১১:০৮ পূর্বাহ্ণ

মানিকগঞ্জের সাটুরিয়ায় ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকারের এ উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

সোমবার (৬ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে কৃষকদের হাতে এসব উপকরণ তুলে দেওয়া হয়।

সাটুরিয়া উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হোসেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষি ও কৃষকের উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। খরিপ-১ মৌসুমে উৎপাদন বাড়াতে এ ধরনের প্রণোদনা প্রান্তিক কৃষকদের জন্য বড় সহায়ক হবে। সঠিক সময়ে মানসম্মত বীজ ও সার ব্যবহারের মাধ্যমে কাঙ্ক্ষিত উৎপাদন অর্জন সম্ভব হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুম জানান, ২০২৫-২৬ অর্থবছরের আউশ প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় উপজেলার এক হাজার ৩০০ প্রান্তিক কৃষককে পাঁচ কেজি ধান বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হচ্ছে।

অনুষ্ঠানে সাটুরিয়া অফিসার্স ক্লাবের সেক্রেটারি ইউসুফ হোসেন, সাটুরিয়া প্রেসক্লাবের সভাপতি মো. জাহাঙ্গীর আলম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা তাহমিনা শহীদ, উপজেলা সমবায় কর্মকর্তা মাকসুদ হোসেনসহ কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ