মানিকগঞ্জের চেগারঘোনা-বেড়িবাঁধ এলাকায় ভূমিদস্যুতা, জমি দখল ও অর্থ আত্মসাতের অভিযোগে আলিমুদ্দি মুন্সী ও তার ছেলে সাইফুলের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে মন্টুখান, সাইফুল ইসলাম, ফরিদ ও ফারুকের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মিথ্যা মামলার প্রতিবাদও জানানো হয়।
রোববার (৫ এপ্রিল) দুপুর ১২টায় চেগারঘোনা-বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় চেগারঘোনা বেড়িবাঁধ সংলগ্ন সুপার মার্কেট বণিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সদস্যবৃন্দ ও স্থানীয় এলাকাবাসীর আয়োজনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, আলিমুদ্দি মুন্সী ও তার ছেলে দীর্ঘদিন ধরে এলাকায় ভূমিদস্যুতা, অন্যের জমি দখল, দলিল হরণ ও অর্থ আত্মসাতের মতো কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তারা এসব ঘটনার সুষ্ঠু তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ সময় বক্তারা আরও বলেন, নিরীহ ব্যক্তিদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দিয়ে তাদের হয়রানি করা হচ্ছে। এসব মামলা প্রত্যাহারের দাবি জানান তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন চেগারঘোনা ভদ্রকান্দা ও সোনাবাজু বেড়িবাঁধ সংলগ্ন বণিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সাবেক সভাপতি সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন খান এবং কোষাধ্যক্ষ মো. ফরিদ হোসেন। এসময় ঘন্টাব্যাপী মানববন্ধনে বণিক বহুমুখী সমবায় সমিতির সদস্য আনিচ শিকদার, সদস্য কুদ্দুস দেওয়ান, সদস্য দুলাল মিয়া, মো: বাদশাহ শিকদার, মো: শাহেদ শিকদার,মো: ফাহিম মিয়া, মো: সলিম শিকদার, মো: মানিক দেওয়ানসহ ব্যবসায়ী ও এলাকাবাসীবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা আরোও বলেন বিপ্লব মেম্বারের উশকানী ও ষড়যন্ত্র করে সাবেক ভাড়ারিয়া ইউনিয়নের আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক আলীমুদ্দিন মুন্সি ও তার ছেলে সাইফুল ইসলাম জোরপূর্বক দোকান ঘর ভাঙচুর ও দখল করেন। আরোও কতগুলো দোকান ঘর দখলের পায়তারা করছে। কিছু বলতে গেলেই হামলা ও মামলার ভয় দেখান। ইতিমধ্যে কয়েকজনের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে। এদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যাবস্তার জোড় দাবী জানান মানববন্ধনে আশা এলাকার সাধারণ ভুক্তভোগী।

