তারেক রহমানকে ঘিরে প্রশ্ন তুললেন হাসনাত আব্দুল্লাহ, ‘সিদ্ধান্তে কি অন্যদের প্রভাব?’

🕙 প্রকাশিত : ৪ এপ্রিল, ২০২৬ । ১:২৮ পিএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্ত গ্রহণ নিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন। তিনি জানতে চেয়েছেন, তারেক রহমান কি নিজ সিদ্ধান্তে দেশ পরিচালনা করছেন, নাকি নেপথ্যে অন্য কোনো প্রভাব কাজ করছে।

শনিবার (৪ এপ্রিল) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব প্রশ্ন তোলেন তিনি।

পোস্টে হাসনাত আব্দুল্লাহ উল্লেখ করেন, গত ২৯ নভেম্বর তারেক রহমান এক বক্তব্যে বলেছিলেন—সংকটময় সময়ে মায়ের সান্নিধ্য পাওয়ার ইচ্ছা থাকলেও দেশে ফেরা তার একক সিদ্ধান্তের ওপর নির্ভরশীল নয়। তবে কারা এ সিদ্ধান্তে প্রভাব রাখেন, সে বিষয়ে তিনি তখনও কিছু স্পষ্ট করেননি।

হাসনাত আব্দুল্লাহ বলেন, পরবর্তীতে ২৫ ডিসেম্বর তারেক রহমান দেশে ফেরেন, যদিও দলের অনেকের মধ্যে এ বিষয়ে দ্বিমত ছিল। তিনি প্রশ্ন তোলেন, তার দেশে ফেরার পেছনে যাদের প্রভাব ছিল, গুম ও মানবাধিকার সংক্রান্ত অধ্যাদেশ বাতিলের ক্ষেত্রেও কি তাদের কোনো ভূমিকা রয়েছে?

তিনি আরও বলেন, দেশে ফেরার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যদি অন্যদের ওপর নির্ভর করে, তাহলে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও কি একই প্রভাব বিদ্যমান? এ প্রসঙ্গে তিনি প্রশ্ন রাখেন—তারেক রহমান কি নিজের সিদ্ধান্তে দেশ পরিচালনা করছেন, নাকি নেপথ্যে এমন কেউ রয়েছেন, যাদের পরিচয় এখনো প্রকাশ্যে আসেনি?

পোস্টের শেষদিকে হাসনাত আব্দুল্লাহ জানতে চান, তারেক রহমানের ব্যক্তিগত সিদ্ধান্ত ছাড়াও যেসব ব্যক্তি বা পক্ষের ওপর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নির্ভর করে, তারা কারা—এ বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দেওয়া উচিত।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ