বুধবার

১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

স্কুলসময় যানজট কমাতে কার্যকর সমাধান চায় সরকার: প্রধানমন্ত্রীর নির্দেশ

🕙 প্রকাশিত : ৩১ মার্চ, ২০২৬ । ৯:৫২ পূর্বাহ্ণ

রাজধানীর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ক্লাস চলাকালীন সময়ে সৃষ্ট তীব্র যানজট নিরসনে দ্রুত কার্যকর বিকল্প ব্যবস্থা খুঁজে বের করতে শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (৩১ মার্চ) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এ সময় রাজধানীর স্কুলগুলো ঘিরে প্রতিদিনের যানজট পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তিনি জানান, স্কুলে শিক্ষার্থীদের আনা-নেওয়ার সময় বিপুলসংখ্যক ব্যক্তিগত গাড়ি শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে জড়ো হওয়ায় সড়কে তীব্র যানজট তৈরি হয়। এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সুশৃঙ্খল যাতায়াত ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।

আলোচনায় উঠে আসে, রাজধানীর কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে অল্পসংখ্যক শিক্ষার্থীর বিপরীতে বিপুলসংখ্যক ব্যক্তিগত গাড়ি স্কুলের সামনে অবস্থান নেয়। যেমন, প্রায় দেড়শ শিক্ষার্থীর জন্য প্রায় একশটি গাড়ি জমায়েত হওয়ার ঘটনা ঘটছে, যা মূল সড়কে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত করে।

এ অবস্থায় সমস্যার মূল কারণগুলো চিহ্নিত করে আধুনিক ও বাস্তবসম্মত বিকল্প ব্যবস্থা প্রণয়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে দ্রুত এ বিষয়ে প্রস্তাবনা তৈরির কথাও বলা হয়েছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ