বৃহস্পতিবার

২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৯

🕙 প্রকাশিত : ২৫ মার্চ, ২০২৬ । ৬:১৩ পূর্বাহ্ণ

দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। বুধবার (২৫ মার্চ) লেবাননের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ‘ন্যাশনাল নিউজ এজেন্সি’ (এনএনএ) এ তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়, সিডন এলাকার একটি ফিলিস্তিনি শরণার্থী শিবিরসহ আশপাশের কয়েকটি শহরে এই হামলা চালানো হয়। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানানো হয়েছে, সিডন শহরের কাছে অবস্থিত ‘মিহ মিহ’ শরণার্থী শিবিরের একটি আবাসিক ভবন লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত এবং ৪ জন গুরুতর আহত হন।

এছাড়া আদলুন এলাকায় পৃথক হামলায় আরও ৪ জন নিহত হয়েছেন। অন্য একটি শহরে হামলায় প্রাণ হারিয়েছেন আরও ৩ জন।

লেবানন সরকার জানিয়েছে, বেসামরিক এলাকা ও শরণার্থী শিবিরে এ ধরনের হামলা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। অন্যদিকে, ইসরায়েল দাবি করছে তারা সশস্ত্র গোষ্ঠীর অবস্থান লক্ষ্য করেই এই অভিযান পরিচালনা করছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ