জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী দেশের সকল এলাকায় আইনশৃঙ্খলা দৃঢ় করে মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
রোববার (১৫ মার্চ) রাত পৌনে ১২টায় নিজের ফেসবুক আইডিতে তিনি লেখেন, “আমাদের নির্বাচনী ইশতেহারে ছিল, ঢাকা–০৮ কে সবার জন্য একটি নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলা। কিন্তু দুঃখজনকভাবে সাম্প্রতিক সন্ত্রাসী ঘটনার কারণে আবারও একটি প্রাণ ঝরে গেল। এভাবে মানুষের জীবন অকাতরে চলে যাওয়া সভ্য সমাজে গ্রহণযোগ্য নয়।”
তিনি আরও বলেন, “নাগরিকদের নিরাপদ জীবন নিশ্চিত করা সরকারের দায়িত্ব। আমি সরকারের প্রতি জোর আহ্বান জানাচ্ছি, ঢাকা–০৮ সহ সমগ্র বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত শক্তিশালী করে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হোক।”

