শনিবার

১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে ট্রাক-কাভার্ড ভ্যান চলাচলে সাময়িক নিষেধাজ্ঞা

🕙 প্রকাশিত : ১৪ মার্চ, ২০২৬ । ৭:৫৮ পূর্বাহ্ণ

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানীতে যানজট কমাতে ঈদের আগে ও পরে ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. সরওয়ার।

শনিবার (১৪ মার্চ) রাজধানীর গাবতলী বাস টার্মিনালে বাস মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।

ডিএমপি কমিশনার বলেন, ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। যাত্রীদের সহায়তার জন্য বাস টার্মিনালগুলোতে হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে এবং কোনো ধরনের লক্কড়ঝক্কর বাস সড়কে চলতে দেওয়া হবে না।

তিনি আরও জানান, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বাস টার্মিনালগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে। পাশাপাশি কাউন্টার টেরোরিজম ইউনিট, র‍্যাব এবং সাদা পোশাকে পুলিশ সদস্যরাও দায়িত্ব পালন করবেন।

ডিএমপি কমিশনার আশা প্রকাশ করেন, এসব উদ্যোগের ফলে ঈদে ঘরে ফেরা যাত্রীদের যাত্রা হবে আরও স্বস্তিদায়ক ও নিরাপদ।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ