বৃহস্পতিবার

১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ত্রয়োদশ সংসদের স্পিকার হাফিজ উদ্দিন, বিএনপির স্থায়ী কমিটি থেকে পদত্যাগ

🕙 প্রকাশিত : ১২ মার্চ, ২০২৬ । ৯:৪৪ পূর্বাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ার পর বিএনপির স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করেছেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদ অধিবেশন শুরুর সময় নিজেই তিনি এ কথা জানান।

এইদিন বেলা ১১টায় সংসদের প্রথম অধিবেশনে হাফিজ উদ্দিন স্পিকার হিসেবে নির্বাচিত হন। তিনি বলেন, “স্পিকার জাতীয় সংসদের একটি নিরপেক্ষ আসন। নিজেকে নিরপেক্ষ রাখতে আমি ইতোমধ্যে বিএনপির স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করেছি।”

এর আগে সংসদ নেতা তারেক রহমান দলের জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশাররফ হোসেনকে অধিবেশনের সভাপতির নাম প্রস্তাব করেন। প্রস্তাবে দলের পক্ষ থেকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিরোধী দল জামায়াতে ইসলামী সংসদ সদস্য সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সমর্থন দেন। পরে সভাপতি মোশাররফ হোসেন স্পিকার ও ডেপুটি স্পিকারের নাম ঘোষণা করেন।

চব্বিশের গণঅভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে দ্বাদশ সংসদের ডেপুটি স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার শামসুল হক টুকু অনুপস্থিত থাকায় প্রবীণ সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেন এ অধিবেশনে সভাপতিত্ব করেন।

এর আগে, গত ১৭ ফেব্রুয়ারি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন হাফিজ উদ্দিন। তিনি বাংলাদেশের পানিসম্পদ মন্ত্রী, বাণিজ্যমন্ত্রী এবং পাটমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। উল্লেখ্য, হাফিজ উদ্দিন পাকিস্তান ও বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড় হিসেবেও পরিচিত ছিলেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ