বুধবার

১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচনে গণভোট বাতিল, নিরাপত্তায় আনসার মোতায়েন: ইসি

🕙 প্রকাশিত : ১১ মার্চ, ২০২৬ । ৯:৪০ পূর্বাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া-৬ আসনের শূন্য পদে উপনির্বাচন এবং শেরপুর-৩ আসনের নির্বাচনে কোনো গণভোট অনুষ্ঠিত হবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (১১ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সভাকক্ষে এক সভার পর এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ। তিনি সাংবাদিকদের বলেন, উক্ত দুই আসনের নির্বাচনে গণভোটের কোনো ব্যবস্থা নেওয়া হবে না।

এছাড়া, নির্বাচন চলাকালীন নিরাপত্তা নিশ্চিত করতে উভয় এলাকায় আট দিন আনসার সদস্য মোতায়েন থাকবে বলেও জানান ইসি সচিব।

বিস্তারিত আসছে

তথ্য: ইত্তেফাক

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ