বুধবার

৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

মানিকগঞ্জের হরিরামপুরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা

🕙 প্রকাশিত : ৪ মার্চ, ২০২৬ । ৩:৩৩ অপরাহ্ণ

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার। সভায় চলতি মৌসুমে কৃষকদের মাঝে সার ও বীজের সরবরাহ, বাজারমূল্য, মজুত পরিস্থিতি এবং অবৈধ মজুত রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়।
এসময় উপজেলা কৃষি কর্মকর্তা মো. তৌহিদুজ্জামান খান, প্রাণিসম্পদ কর্মকর্তা জহুরুল ইসলাম, মৎস্য কর্মকর্তা মো. নুরুল ইকরাম, হরিরামপুর থানা-র ওসির প্রতিনিধি এসআই ওমর ফারুক, বয়ড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদুর রহমান, গোপীনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান মতিন মোল্লা লাভলু এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)-র উপজেলা কর্মকর্তা ফয়সাল আহমেদ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, কৃষকদের ন্যায্যমূল্যে সার ও বীজ নিশ্চিত করতে নিয়মিত বাজার তদারকি জোরদার করা হবে। কোনো ধরনের অনিয়ম বা কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, উপজেলায় সারের ডিলার নিয়োগ রয়েছে। যারা আবেদন করেছেন তাদের আবেদন যাচাই বাছাই করে জেলা কৃষি অফিসে পাঠানোসহ বিভিন্ন বিষয় অবহিতকরণে আজকের এই সভা।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ