রবিবার

১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

চালককে কুপিয়ে হত্যা করে অটোভ্যান ছিনতাই, দুপচাঁচিয়ায় মরদেহ উদ্ধার

🕙 প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ । ৭:২৩ পূর্বাহ্ণ

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় অটোভ্যান চালক মোজাম উদ্দিন শাহ (৫৫) কে কুপিয়ে হত্যা করে তার অটোভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার জিয়ানগর ইউনিয়নের বড়িয়া গ্রামের একটি ধানক্ষেত থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত মোজাম উদ্দিন শাহ জিয়ানগর ইউনিয়নের ঝালঘড়িয়া গ্রামের মৃত মহির উদ্দিন শাহের ছেলে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে মোজাম উদ্দিন শাহ নিজের অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। রাত হয়ে গেলেও তিনি বাড়িতে ফেরেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

পরবর্তীতে বুধবার সকালে দুপচাঁচিয়া–আক্কেলপুর সড়কের পাশে বড়িয়া মৌজার খড়ার ব্রিজের পশ্চিম পাশে একটি ধানক্ষেতের পানিতে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে, অটোভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যেই মোজাম উদ্দিন শাহকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে তার অটোভ্যানের কোনো সন্ধান পাওয়া যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, “ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ শুরু করেছে। দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ