বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেন,প্রবাসীদের জন্য এয়ারোপোর্ট এখন কমফোর্ট জোন করা হয়েছে।প্রবাস থেকে দেশের বিমানবন্দরেগুলোতে নেমে প্রবাসীরা এই সেবার লক্ষ্য করবে। তারা যেন বলতে পারেন এই সরকারের আমলে পরিবর্তন এসেছে।এ লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে কাজ করছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রানালয়। আজ সোমবার মানিকগঞ্জ সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘বেসামরিক বিমান ও পর্যটন খাতে পূর্বের অনিয়ম ও দুর্নীতি থেকে বেরিয়ে আসতে হবে। সরকার অনিয়ম ও দুর্নীতির বিষয়ে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বলে জানান আফরোজা খানম রিতা। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে কঠিনভাবে নেমেছেন এবং আমাদের সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করার জন্য নির্দেশনা দিয়েছেন। আমরা তার দেখানো পথে হাঁটছি।’তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী জনগণের কল্যাণে নানামুখী কার্যক্রম গ্রহণ করেছেন। আমাদের সততা ও আন্তরিকতা দিয়ে সেসব কাজ করতে হবে। অনিয়ম ও দুর্নীতি করলে কাউকে ছাড় দেওয়া হবে না।
মন্ত্রী আরো বলেন ‘আমরা মাত্র তিন দিন অফিস করেছি। এর মধ্যে আমরা বসে নেই। আমরা এখন প্রায়োরিটি দিচ্ছি কীভাবে থার্ড টার্মিনালটা চালু করা যায়। এটা আমাদের একটা কাজ। সামনে আমাদের হজ আসছে। হজযাত্রীদের যাতে কোনো অসুবিধা না হয়, এটা সেকেন্ড কাজ। নির্বাচনে বিজয়ী হয়ে প্রথমবার মানিকগঞ্জে এসে মন্ত্রী আরো বলেন, ‘আমি আসার পর দেখছি প্রচুর কাজ পড়ে আছে। সেই কাজগুলো আস্তে আস্তে বুঝতে হবে, বুঝে তারপর করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর ইনস্ট্রাকশনে আমরা সেই কাজগুলো করব।’
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মহরম আলী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জেলা জজকোর্টের বিজ্ঞ পিপি নুরতাজ আলম বাহার, প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাধারণ সম্পাদক শাহানুর ইসলাম, মানিকগঞ্জ সম্পাদক পরিষদের সভাপতি শহিদুল ইসলাম সুজন, সাধারণ সম্পাদক মো. আকরাম হোসেন, মানিকগঞ্জ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি বি এম খোরশেদ, সাধারণ সম্পাদক আশরাফুল আলম লিটনসহ অন্যরা। এ সময় মানিকগঞ্জ প্রেসক্লাব, সম্পাদক পরিষদ ও টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।পরে মন্ত্রী জেলা প্রসাশকের সম্মেলন কক্ষে প্রসাশনিক কর্মকর্তাদের সাথে মত বিনিময়,সাবেক মন্ত্রী হারুনার রশীদ খান মুন্নু,বিএনপির সাবেক মহাসচিব খন্দকার দেলোয়ার হোনেসের কবর জিয়ারত ও দুপুরে তার গিলন্ড বাসভবনে সর্বস্তরের মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

