বৃহস্পতিবার

১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

যাত্রাবাড়ীতে ভোট দিতে গিয়ে ৫৩ বছর বয়সী ব্যক্তির মৃত্যু

🕙 প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২৬ । ৭:১৯ পূর্বাহ্ণ

রাজধানীর যাত্রাবাড়ীর অগ্রদূত বিদ্যা নিকেতন স্কুলে ভোট দিতে গিয়ে সাবেক মেরিন ইঞ্জিনিয়ার আলী আবু সাঈদ সরকার (৫৩) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
মৃত আলী আবু সাঈদ সরকার সাভারের মৃত আবুল হোসেনের ছেলে। তিনি যাত্রাবাড়ি এলাকার বাসিন্দা ছিলেন এবং বর্তমানে পরিবার নিয়ে ঢাকার মানিকনগরে বসবাস করতেন। আলী আবু সাঈদ দুই সন্তানের জনক এবং তার স্ত্রীর নাম প্রীতি ইসলাম পারভীন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে আলী আবু সাঈদ তার স্ত্রী বাসায় রেখে ছোট ছেলে ফয়সাল ইসরাককে সঙ্গে নিয়ে ভোট দিতে যান। স্কুলের চতুর্থ তলায় সিঁড়িতে তিনি অচেতন হয়ে পড়েন। ছেলে ও অন্যান্যদের সহযোগিতায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সকাল ৯টা ৫০ মিনিটে মৃত ঘোষণা করেন।
মৃতের স্ত্রী প্রীতি ইসলাম পারভীন বলেন, আমার স্বামী হার্টের রোগী ছিলেন। এর আগে স্ট্রোকও করেছিলেন। চিকিৎসকের পরামর্শে চলছিলেন।
তিনি আরও জানান, সকালে আমাকে ঘুমে রেখে ছোট ছেলেকে সঙ্গে নিয়ে ভোট দিতে যান। সেখানে যাওয়ার পর স্কুলের সিঁড়িতে অচেতন হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানিয়েছেন, লাশটি বর্তমানে হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
কালবেলা/টেলিগ্রাম

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ