বুধবার

১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

মানিকগঞ্জে নির্বাচনী নিরাপত্তায় প্রথমবারের মতো থাকছে হেলিকপ্টার

মো:নোমান আহম্মেদবিশেষ প্রতিবেদক
🕙 প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২৬ । ১০:০৩ পূর্বাহ্ণ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মানিকগঞ্জ জেলাজুড়ে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তুলেছে প্রশাসন। জেলার তিনটি সংসদীয় আসনে অবাধ ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে নেওয়া হয়েছে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা। নির্বাচনের দিন মাঠ পর্যায়ে পুলিশ, বিজিবি, বিমান বাহিনীসহ বিভিন্ন বাহিনীর মোট ৯ হাজার ৬০০ জন সদস্য দায়িত্ব পালন করবেন।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, মানিকগঞ্জে মোট ৫১৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৬৭টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ বা গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে সম্ভাব্য যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে সাধারণ কেন্দ্রের তুলনায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা রাখা হবে।
ভোটের স্বচ্ছতা নিশ্চিত করতে এবার প্রযুক্তির ব্যবহারেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। জেলার প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। অধিক গুরুত্বপূর্ণ ২২৮টি কেন্দ্রে দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যরা বডি-অন ক্যামেরা ব্যবহার করবেন, যা মাঠের পরিস্থিতি সরাসরি তদারকিতে সহায়ক হবে।
মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম জানান, মোট ৯ হাজার ৬০০ নিরাপত্তা সদস্যের মধ্যে প্রায় ৩ হাজার পুলিশ সদস্য। বাকিরা আনসার, বিজিবি ও বিমান বাহিনীর সদস্য। এছাড়া পরিস্থিতি মোকাবিলায় ৫৮টি মোবাইল টিম (ভ্রাম্যমাণ দল) ও ১৫টি স্ট্রাইকিং ফোর্স প্রস্তুত রাখা হয়েছে।
তিনি আরও বলেন, ভোটাররা যাতে নির্ভয়ে ভোটকেন্দ্রে যেতে পারেন এবং কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বাচন সম্পন্ন হয়, সে লক্ষ্যে প্রশাসন বদ্ধপরিকর। যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় স্ট্রাইকিং ফোর্সগুলো সার্বক্ষণিক টহলে থাকবে।

মানিকগঞ্জ আর্মি ক্যাম্প সূত্রে জানাগেছে,মানিকগঞ্জ জেলায় এইবার প্রথবারের মতো দূর্গম চরাঞ্চল গুলোতে নির্বাচন কালীন সময়ে যেকোনো পরিস্থিতি মোকাবেলার জন্য বাংলাদেশ বিমানবাহিনীর হেলিকাপ্টারের ব্যাবস্থা করা হয়েছে। হরিরামপুরে লেছরাগঞ্জ সহ ৪ টি উপজেলায় মোট ৫ টি স্পটে হেলিপ্যাড মার্ক করে রাখা হয়েছে যেকোনো প্রয়োজনে হেলিকপ্টার সহায়তা ব্যবহার করতে পারি, এছারা দূর্গম চরাঞ্চলে যাতায়াতের জন্য দ্রুতগামী স্পিডবোড ব্যবস্থা করা হয়েছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ