মানিকগঞ্জ সদর উপজেলার কাফাটিয়া শিমুলিয়া খেয়াঘাট এলাকায় কালিগঙ্গা নদী থেকে এক অজ্ঞাতনামা পুরুষের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করে মানিকগঞ্জ সদর থানার তদন্ত ওসি আমিনুর ইসলাম জানান, উদ্ধারকৃত লাশটির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
তিনি আরও জানান, মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৪০ থেকে ৪৫ বছরের মধ্যে হতে পারে। লাশের শরীরে দৃশ্যমান কোনো পরিচয়পত্র পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশটি মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, লাশের পরিচয় শনাক্ত ও মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
মানিকগঞ্জে কালিগঙ্গা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার
🕙 প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২৬ । ৮:২৯ পূর্বাহ্ণ

