রবিবার

৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

মানিকগঞ্জ-২ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী শেখ মোঃ সালাহ উদ্দিনের গণসংযোগ

🕙 প্রকাশিত : ৮ ফেব্রুয়ারি, ২০২৬ । ১০:৫৭ পূর্বাহ্ণ

মানিকগঞ্জ-২ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী মুহাদ্দিস শেখ মোঃ সালাহ উদ্দিনের গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় হরিরামপুর উপজেলার ঝিটকা বাজারে গণসংযোগ করেন। এসময়
শেখ সালাহউদ্দিন বলেন, আপনাদের ভোটে নির্বাচিত হতে পারলে ঝিটকাকে একটি আধুনিক পৌরসভা হিসেবে গড়ে তোলা হবে। পদ্মা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত হরিরামপুর উপজেলার ৮টি ইউনিয়ন রক্ষায় নদী শাসন ও স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের মাধ্যমে মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে কাজ করা হবে, ইনশাআল্লাহ। তিনি আরও বলেন

মানুষ আর সংসদে দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের দেখতে চায় না। নতুন প্রজন্ম চায় একটি উন্নত, সমৃদ্ধ ও ইনসাফভিত্তিক বাংলাদেশ।

ন্যায় ও ইনসাফভিত্তিক, জনকল্যাণমূলক এবং জনগণের প্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের পক্ষে লড়ে যাওয়ার আহ্বান জানান।
উক্ত গণসংযোগে জামায়াতে ইসলামী, খেলাফত মজলিস ও এনসিপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ