শনিবার

৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

আফরোজা খানম রিতার পক্ষে মানিকগঞ্জে সাধারণ ভোটারদের বিশাল মিছিল ও শোডাউন

🕙 প্রকাশিত : ৪ ফেব্রুয়ারি, ২০২৬ । ১০:৪৫ পূর্বাহ্ণ

জেলার সাটুরিয়া উপজেলায় মানিকগঞ্জ – ৩ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এবং মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক আফরোজা খানম রিতা পক্ষেনেতা ও কর্মীবিহীন সাধারণ ভোটারদের উদ্যোগে এক বিশাল মিছিল ও শোডাউন অনুষ্ঠিত হয়েছে।

এতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা কয়েক হাজার সাধারণ কৃষক, শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

বুধবার বিকাল ৩ টার দিকে সাটুরিয়া উপজেলার ঐতিহ্যবাহী বালিয়াটি রামকৃষ্ণ মিশনের সামনের সড়ক থেকে মিছিলটি শুরু হয়। বালিয়াটি বাজার, উপজেলা পরিষদ হয়ে পরে মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সাটুরিয়া বাজারে গিয়ে শেষ হয়।

মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা আফরোজা খানম রিতার পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং তার প্রতি সাধারণ মানুষের আস্থা ও সমর্থনের কথা তুলে ধরেন। কেই নেচে নেচে, ঢুল, বাদ্যসহ বিভিন্ন প্রতিকি নিয়ে মিছিলটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় এবং পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
মিছিলে অংশ নেওয়া সাধারণ ভোটাররা জানান, আফরোজা খানম রিতা দীর্ঘদিন ধওে মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। তিনি ১৭ বছর ধরে বিএনপি নেতাকর্মীদের নিবীর ভাবে খোজ খবর রেখেছেন। এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থেকে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষের অধিকার আদায়ে তিনি সবসময় সোচ্চার ছিলেন। তাই কোনো সংগঠনের ব্যানার, কোন প্রকার নেতাকর্মী ছাড়াই সাধারণ মানুষের উদ্যোগে এই মিছিল ও শোডাউনের আয়োজন করা হয়েছে।

একজন অংশগ্রহণকারী কৃষক আরফান বলেন, “আমরা কোনো দলের নির্দেশে আসিনি। আমাদের নিজের ভালোবাসা ও বিশ্বাস থেকেই আজ রাস্তায় নেমেছি। আমরা চাই এমন একজন মানুষ নেতৃত্বে আসুক, যিনি সাধারণ মানুষের কথা বোঝেন।”

স্থানীয়রা মনে করছেন, সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রণে এই মিছিল সাটুরিয়ার নয়, মানিকগঞ্জের রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে এবং আফরোজা খানম রিতার জনপ্রিয়তার প্রতিফলন ঘটিয়েছে।

মানিকগঞ্জ – ৩ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এবং মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক আফরোজা খানম রিতা বলেন, আমি দীর্ঘদিন রাজনীতি করি, আমার কোন নেতা কর্মী ছাড়া সাধারণ মানুষ যে মিছিল ও শোডাউন করে সেটা আমার আগে জানা ছিলনা । আমার রাজনীতি জীবনে এটাই সার্থকর্ত।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ