ঢাকা ব্যাংকের ১১৯তম শাখা হিসেবে মানিকগঞ্জ শাখা কার্যালয় যাত্রা শুরু

🕙 প্রকাশিত : ৬ সেপ্টেম্বর, ২০২৬ । ৯:০৪ এএম

ঢাকা ব্যাংকের ১১৯তম শাখা হিসেবে মানিকগঞ্জ শাখা কার্যালয় যাত্রা শুরু করলো। আজ (রবিবার) সকালে জেলাশহরের শহীদ রফিক সড়কের মোতালেব প্লাজার দ্বিতীয় তলায় এই শাখা কার্যালয়ের উদ্বোধন করেন ব্যাংকটি উপ-ব্যবস্থাপনা পরিচালক শেখ আব্দুল বাকির। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ব্যাংকের রিটেইল ব্যাংকিং শাখা প্রধান এইচ এম মোস্তাফিজুর রহমান, সেবা বিভাগের প্রধান আলতামাস নির্ঝর, এভিপি রায়হান কাওছার, মানিকগঞ্জ ডেভেলপার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মাসুদুল কামরুল হক, সাবেক সভাপতি গোলাম কিবরিয়া সাইদ, মানিকগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি আব্দুস সালাম বাদল, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাধারণ সম্পাদক শাহানুর ইসলাম, সাধারন সম্পাদক বিশিষ্ট ক্রীড়া সংগঠক আসাদুজ্জামান খান দোলন, ব্যাংকের শাখা ব্যবস্থাপক সাইফুল ইসলাম।

১৯৯৫ সালের ৫ জুলাই, এই ব্যাংকটি প্রতিষ্ঠার পর থেকে অত্যন্ত সুনাম ও দায়িত্বের সাথে সেবা গ্রহীতাদের সেবা দিয়ে যাচ্ছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ