শিবগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে মোটরসাইকেল, প্রাণ গেল দুই আরোহীর

🕙 প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২৬ । ৮:৫২ এএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) ভোর ৫টার দিকে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের মুসলিমপুর-টাকশালদিঘী এলাকায় নির্মাণাধীন একটি কালভার্টের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন শাহাবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী গ্রামের মো. জমির উদ্দিনের ছেলে মো. আবু হায়াত (৩৫) এবং একই গ্রামের মো. সাদিকুল ইসলামের ছেলে মো. হাবিব (২০)।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান জানান, মঙ্গলবার ভোরে কানসাট বাজার থেকে মোটরসাইকেলযোগে নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন আবু হায়াত ও হাবিব। পথে মুসলিমপুর-টাকশালদিঘী সড়কের নির্মাণাধীন কালভার্টের কাছে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে নেওয়ার আগেই তাদের মৃত্যু হয়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকও দুজনকে মৃত ঘোষণা করেন।

শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আব্দুল্লাহিল কাফি জানান, ভোর ৫টার দিকে দুজনকে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয়েছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ