ঘিওরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগে ৫ হাজার টাকা জরিমানা

🕙 প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২৬ । ১১:০৪ এএম

মানিকগঞ্জের ঘিওরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগে একটি প্রতিষ্ঠানকে মোট ৫ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তানভীর ইসলাম।

সোমবার ( ১৭ আগষ্ট ) দুপুরে উপজেলার পয়লা ইউনিয়নের তেরশ্রী বাজারে এ অভিযানে মেসার্স হাজ্বী খোরশেদ হোসেন ট্রেডার্সকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া কৃষকের নিকট থেকে সরকার নির্ধারিত মূল্যের বারতি টাকা ফেরত দেওয়া হয়।

উপজেলা সহকারী কমিশনারা ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বলেন, সার ডিলার হাজী খোরশেদ হোসেন ট্রেডার্স সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করে কৃষকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করছিলেন। বাজারে সারের কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত দামে সার বিক্রি করায় এই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ঘিওর উপজেলা কৃষি কর্মকর্তা তহমিনা খাতুন, ঘিওর থানা এস আই মোহাম্মদ মিজানুর রহমান, ঘিওর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ মহসিন খান হিরা প্রমুখ।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ