মানিকগঞ্জের দৌলতপুরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন উপলক্ষ্যে র্যালি, আলোচনা সভা মাছের পোনা অবমুক্তকরণ এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ (১৬ আগষ্ট) দৌলতপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে তিনদিন ব্যাপী মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে উপজেলা চত্বর থেকে এক র্যালি শুরু হয়ে উপজেলার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা সম্প্রসারিত হলরুমে জাতীয় মৎস্য পক্ষের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী অফিসার সিলভিয়া স্নিগ্ধার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ-১আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির এসময়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৎস্য সম্পদ কর্মকর্তা সুরাইয়া আক্তার তন্নী, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মোঃ জহিরুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর ফিরোজ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম, বিএনপি নেতা মফিজুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সালমান খাঁন, উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা কর্মচারী বৃন্দ এবং উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত মৎস্য খামারি গণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সফল মৎস্য খামারীদের মাঝে ক্রেষ্ট এবং পুরস্কার বিতরণ করা হয়।

