ঢাকাস্থ দৌলতপুর উপজেলা কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা

🕙 প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২৬ । ১০:৪০ এএম

ঢাকাস্থ দৌলতপুর উপজেলা কল্যাণ সমিতি (ডাকস)-এর ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কার্যকরী পরিষদ ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে কৃষিবিদ মো. আব্দুল আউয়াল বুলবুলকে সভাপতি এবং মোহাম্মদ আব্দুল হালিম শাওনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

ঘোষিত কমিটিতে প্রকৌশলী মো. আব্দুল হামিদ মোল্লা সহসভাপতি-১, মো. আব্দুস সালাম খান সহসভাপতি-২ এবং মোহাম্মদ আব্দুল কালাম আজাদ সহসভাপতি-৩ হিসেবে দায়িত্ব পেয়েছেন।

এ ছাড়া মো. সামাদ আজাদকে যুগ্ম সাধারণ সম্পাদক-১ এবং মাসুদ রানা রায়হানকে যুগ্ম সাধারণ সম্পাদক-২ করা হয়েছে। কোষাধ্যক্ষ হিসেবে মো. সাইফুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. ইমরানুল হক দায়িত্ব পালন করবেন।

কমিটির অন্যান্য পদে দপ্তর সম্পাদক হিসেবে মোহাম্মদ শামসুর রহমান দোলনচাঁপা, শিক্ষা ও তথ্যপ্রযুক্তি সম্পাদক হিসেবে প্রকৌশলী মোহাম্মদ মুকুর রহমান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে ডা. মো. হাবিবুর রহমান এবং আইন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে অ্যাডভোকেট তুষ্ট চন্দন রায়কে দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক হিসেবে প্রকৌশলী ওসমান গণি, জনসংযোগ বিষয়ক সম্পাদক হিসেবে খালেদ সিদ্দিকী এবং মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে মাহমুদা জেসমিন দায়িত্ব পেয়েছেন।

নতুন কার্যকরী পরিষদে ১৪ জন নির্বাহী সদস্য ও চারজন কো-অপ্ট সদস্য রাখা হয়েছে। নির্বাহী সদস্যরা হলেন—রনি হোসেন রিয়াস, মো. তোফাজ্জল হোসেন, অ্যাডভোকেট মো. আমিনুল হক, মোহাম্মদ আব্দুল হালিম, মো. ইউসুফ আলী, প্রকৌশলী রবিউল ইসলাম, মোহাম্মদ আলী সিদ্দিকী, প্রদীপ কুমার ঘোষ, ডা. মোহাম্মদ আলী, ডা. মোহাম্মদ আবু তাহের মিয়া, মো. আব্দুল হক, মো. আলোনাস হোসেন, মো. আতিউর রহমান এবং মো. শাহ আলম কাজল।

কো-অপ্ট সদস্য হিসেবে মনোনীত হয়েছেন মো. হানিফ উদ্দিন, প্রদীপ চন্দ্র বণিক, মো. শামীম রেজা এবং ব্যারিস্টার মো. ফেরদৌস হোসেন।

নতুন এই কমিটি আগামী দুই বছর ঢাকাস্থ দৌলতপুর উপজেলা কল্যাণ সমিতির সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে। সংগঠনের সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, সামাজিক বন্ধন সুদৃঢ় করা এবং দৌলতপুর উপজেলার সার্বিক কল্যাণে কার্যকর ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ