শিবালয়ে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

🕙 প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২৬ । ৩:৩৫ পিএম

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জের শিবালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে শিবালয় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তাঁর ভূমিকা ও কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করা হয়। পরে তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সত্যেন কান্ত পণ্ডিত ভজন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি রহমত আলী লাভলু, সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটন, কৃষক দল সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বাদল, চেয়ারম্যান শাহজাহান মিয়া, শ্রমিক দল সভাপতি ফারুক হোসেন, স্বেচ্ছাসেবক দল আহবায়ক শহিদুল ইসলাম সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শিবালয় থানা জামে মসজিদের পেশ ইমাম আব্দুল মজিদ।
মোনাজাত শেষে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে তবারক বিতরণ করা হয়।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ