মানিকগঞ্জে মাছের পোনা অবমুক্তকরণ উদ্বোধন করেন: বিমান ও পর্যটন মন্ত্রী

🕙 প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২৬ । ৭:২০ এএম

জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে মানিকগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি, মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ আগস্ট) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতার নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন মন্ত্রী আফরোজা খানম রিতা।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজমুল আরা সুলতানা, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান, পিপি নূরতাজ আলম বাহারসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে মৎস্য সম্পদ সংরক্ষণ, মাছের উৎপাদন বৃদ্ধি এবং জলজ সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করা হয়।

কর্মসূচির পর মন্ত্রী সরকারি হাই স্কুল মাঠে একটি গাছের চারা রোপণ করেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ