নদীভাঙন কবলিত ১০ পরিবার পেল ভ্যানগাড়ি

🕙 প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২৬ । ৯:২০ এএম

মানিকগঞ্জের দৌলতপুর ও শিবালয় উপজেলার নদীভাঙনকবলিত ১০টি পরিবারের মাঝে ভ্যানগাড়ি বিতরণ করা হয়েছে। এতে কর্মসংস্থানের সুযোগ তৈরি হওয়ায় ভ্যানগাড়ি পাওয়া পরিবারগুলোর মধ্যে আনন্দ ও স্বস্তি দেখা দিয়েছে।

সামাজিক সংগঠন ‘জনস্বার্থে আমরা’-এর উদ্যোগে এবং ব্যবসায়ী জামিল আহমেদের পৃষ্ঠপোষকতায় গত দুই দিনে দৌলতপুর ও শিবালয় উপজেলার নদীভাঙনকবলিত ১০টি পরিবারের মধ্যে এসব ভ্যানগাড়ি বিতরণ করা হয়।

ভ্যানগাড়ি পেয়ে উপকারভোগীরা জানান, নদীভাঙনের কারণে অনেক পরিবারই আর্থিকভাবে দুর্বল হয়ে পড়েছে। ভ্যানগাড়ি তাদের আয়ের একটি নতুন সুযোগ তৈরি করেছে। এর মাধ্যমে তারা নিজেদের পরিবারের খরচ চালানোর পাশাপাশি স্বাবলম্বী হওয়ার চেষ্টা করতে পারবেন।

‘জনস্বার্থে আমরা’-এর সাধারন সম্পাদক চয়ন শেখ বলেন, “জামিল আহমেদ নিজের ব্যবসায়িক নাম-পরিচয় গোপন রেখেই অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন। তার এই সহযোগিতার জন্য আমরা কৃতজ্ঞ। সমাজের বিত্তবানরা এভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ালে অনেক পরিবার ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবে।”

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, নদীভাঙন ও আর্থিক সংকটে থাকা পরিবারগুলোর কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যেই ভ্যানগাড়িগুলো বিতরণ করা হয়েছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ