প্রতারণার মামলায় আদালতে হাজির হয়ে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা

🕙 প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২৬ । ৭:২৬ এএম

প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে দায়ের করা মামলায় আদালতে হাজির হয়ে জামিন পেয়েছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১১টা ২৫ মিনিটে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা-এর আদালতে মামলাটির শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেন।

আদালত সূত্রে জানা যায়, মামলার তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে গত ১২ জুলাই একই আদালত তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি করেন এবং তাকে ১৩ আগস্ট আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, একটি অনলাইন ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’ থেকে প্রায় ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি নেন তানজিন তিশা। অভিযোগ অনুযায়ী, শাড়িটির প্রচারণা করা এবং মূল্য পরিশোধের আশ্বাস দিলেও পরে তিনি যোগাযোগ বন্ধ করে দেন।

এ ঘটনায় তার বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে মামলা করা হয়।

তবে অভিযোগ ওঠার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বক্তব্যে তানজিন তিশা দাবি করেন, শাড়িটি তাকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল। তাই এর মূল্য পরিশোধের কোনো প্রশ্নই ওঠে না বলে তিনি উল্লেখ করেন।

বাদীপক্ষের দাবি, বিষয়টি নিয়ে অভিনেত্রীকে আইনি নোটিশ পাঠানো হলেও তিনি কোনো সাড়া দেননি। পরে ২০২৫ সালের নভেম্বরে আদালতে মামলা দায়ের করা হয়। আদালতের নির্দেশে গোয়েন্দা পুলিশ (ডিবি) তদন্ত শেষে প্রতিবেদন জমা দেয়।

তদন্ত প্রতিবেদনে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে উল্লেখ করা হলে আদালত তার বিরুদ্ধে সমন জারি করেন। সেই নির্দেশনা অনুযায়ী বৃহস্পতিবার আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন অভিনেত্রী। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।

মামলাটির পরবর্তী কার্যক্রম আদালতের নির্ধারিত আইনি প্রক্রিয়া অনুযায়ী চলবে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ