রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়ন চূড়ান্তের দাবি

🕙 প্রকাশিত : ৯ আগস্ট, ২০২৬ । ১২:৩৪ পিএম

বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি পদে বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম চূড়ান্ত করা হয়েছে বলে দলীয় সূত্রে দাবি করা হয়েছে।

দলটির এক জ্যেষ্ঠ নেতার বরাতে জানা গেছে, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়ন চূড়ান্ত করেছেন। ওই সূত্রের ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে দলের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করা মির্জা ফখরুলকেই রাষ্ট্রপতি পদে মনোনীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট নেতা জানান, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী মির্জা ফখরুলের নাম রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে প্রায় চূড়ান্ত করা হয়েছে।

তবে এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। নির্বাচন কমিশনেও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ