মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), জেলা কার্যালয়, মানিকগঞ্জ-এর একটি মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে মোট ১ কেজি ৭০০ গ্রাম অবৈধ গাঁজা উদ্ধার করা হয়।
ঘটনার বিবরণ অনুযায়ী, আজ ৪ আগস্ট ২০২৬ তারিখ সকাল ১০:০০টা থেকে ১০:৩০টার মধ্যে এই অভিযান চালানো হয়। মানিকগঞ্জ সদর থানাধীন গোলড়া চরখন্ড এলাকাস্থ আসামী দেলোয়ার শেখ ওরফে কানু (৪৩)-এর দখলীয় বসতঘরে অভিযান চালিয়ে এই মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
অভিযানে গ্রেফতারকৃত আসামিরা হলেন:
১. দেলোয়ার শেখ ওরফে কানু (৪৩), পিতা- মৃত কালাচান শেখ।
২. আলমগীর হোসেন আলম (৩৮), পিতা- মৃত আরশেদ।
এছাড়াও, আসামী দেলোয়ার শেখের স্ত্রী নুরজাহান (৩৪) পলাতক রয়েছেন। আসামিদের সকলের স্থায়ী ঠিকানা গোলড়া চরখন্ড, ইউপি-জাগীর, থানা ও জেলা- মানিকগঞ্জ।
উদ্ধারকৃত আলামত এবং আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ডিএনসি’র উপপরিদর্শক মো: জামাল হোসেন বাদী হয়ে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মানিকগঞ্জ সদর থানায় আসামিদের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
মানিকগঞ্জে ডিএনসি’র অভিযান: ১ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার ২, মামলা দায়ের
🕙 প্রকাশিত : ৪ আগস্ট, ২০২৬ । ১:৩৬ পিএম

