১ আগস্ট থেকে জিপিএস ছাড়া গণপরিবহনের রেজিস্ট্রেশন ও ফিটনেস নবায়ন হবে না

🕙 প্রকাশিত : ২৮ জুলাই, ২০২৬ । ৭:১৩ এএম

আগামী ১ আগস্ট থেকে দেশের সব গণপরিবহনে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ডিভাইস সংযোজন এবং তা সচল রাখা বাধ্যতামূলক করা হয়েছে। নতুন এ নির্দেশনা অনুযায়ী, জিপিএস সংযুক্ত ও কার্যকর না থাকলে কোনো গণপরিবহনের নতুন রেজিস্ট্রেশন বা ফিটনেস সনদ নবায়ন করা হবে না।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ১ আগস্ট থেকে নতুন রেজিস্ট্রেশন এবং ফিটনেস সনদ নবায়নের সময় জিপিএস সংযোজনের প্রমাণপত্র জমা দিতে হবে। পাশাপাশি মোবাইল অ্যাপের মাধ্যমে জিপিএস ডিভাইসটি সচল রয়েছে—এ বিষয়টিও প্রদর্শন করতে হবে।

জিপিএস ডিভাইসের কারিগরি স্পেসিফিকেশন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের স্থানীয় কার্যালয় অথবা তাদের ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে।

সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ২৫ ধারা এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর ৫৫ বিধি অনুযায়ী, গণপরিবহনে জিপিএস সংযুক্ত ও সচল থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পরই রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ প্রদান বা নবায়ন করা হবে।

এ নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং বিধান অনুসরণ করতে সংশ্লিষ্ট পরিবহন মালিক, অপারেটর ও প্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ