আওয়ামী লীগের ভবিষ্যৎ নির্ধারণ করবে আদালত: তথ্য উপদেষ্টা

🕙 প্রকাশিত : ২৩ জুন, ২০২৬ । ৭:৩৫ এএম

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি না, সেই সিদ্ধান্ত আদালত নেবে। তিনি জানান, বিষয়টি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হবে।

মঙ্গলবার তথ্য অধিদপ্তরে অনুষ্ঠিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বিভিন্ন রাজনৈতিক দলের অবস্থান প্রসঙ্গে ডা. জাহেদ উর রহমান বলেন, আওয়ামী লীগ বর্তমানে বিচারাধীন অবস্থায় রয়েছে এবং সন্ত্রাসবিরোধী আইনের অধীনে তাদের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে।

তিনি বলেন, দলটি মানবতাবিরোধী অপরাধে জড়িত ছিল কি না, তা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারের মাধ্যমে নির্ধারিত হবে। আদালতের রায়ের আগ পর্যন্ত তাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা আইন ভঙ্গের শামিল হবে বলেও মন্তব্য করেন তিনি।

তথ্য উপদেষ্টা আরও বলেন, আওয়ামী লীগ মাঠে কোনো কর্মসূচি নিয়ে নামার চেষ্টা করলে সরকার আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়াকে তিনি প্রতীকী অবস্থান হিসেবে উল্লেখ করেন।

ব্রিফিংয়ে তিনি আওয়ামী লীগের সমালোচনা করে বলেন, দলটির নৈতিক অবস্থান দুর্বল হয়ে পড়েছে। অতীত কর্মকাণ্ডের কারণে তাদের রাজনৈতিকভাবে সক্রিয় হওয়ার সাহস কমে গেছে বলেও মন্তব্য করেন তিনি।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ