বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে “মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং এর সক্ষমতা বৃদ্ধি মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, মান উন্নয়ন এবং দূষণ নিয়ন্ত্রণ” শীর্ষক প্রকল্পের আওতায় মানিকগঞ্জে পরিবেশ বিষয়ক সচেতনতা বৃদ্ধি কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পরিবেশ অধিদপ্তরের আয়োজনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অনলাইনে সংযুক্ত থেকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. লুৎফর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার পরিচালক সৈয়দ ফরহাদ হোসেন, ঢাকা অঞ্চলের পরিচালক মো. ফেরদৌস আনোয়ার। প্রকল্পের মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিবেশ অধিদপ্তরের (উপপরিচালক) প্রকল্প পরিচালক সৈয়দ আহমেদ কবীর।
সভায় সভাপতিত্ব করেন মানিকগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নাজমুল হাসান। এছাড়া জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসান,পরিবেশ অধিদপ্তর মানিকগঞ্জের উপপরিচালক মো:জহিরুল ইসলাম তালুকদার,সহকারী পরিচালক মো: মোজাফফর খানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উন্মুক্ত আলোচনা পর্বে উপস্থিত অতিথিরা পরিবেশ সংরক্ষণে করণীয় বিষয়ে মতামত প্রদান করেন এবং সাধারণ মানুষের অংশগ্রহণ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পরিবেশ দূষণ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং একটি সুস্থ, নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন বক্তার ।

