বুধবার

১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-ওয়াশিংটনের প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে আশাবাদ

🕙 প্রকাশিত : ৯ জুন, ২০২৬ । ৮:৫০ পূর্বাহ্ণ

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রতিরক্ষা খাতে সহযোগিতা আগামী দিনে আরও সম্প্রসারিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম।

মঙ্গলবার (৯ জুন) ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।

সাক্ষাৎকালে যুক্তরাষ্ট্রের তিন সদস্যের একটি প্রতিনিধি দলও উপস্থিত ছিল। বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

আইএসপিআর জানায়, বিশেষ করে দুই দেশের সামরিক সহযোগিতা বৃদ্ধি, অভিজ্ঞতা বিনিময় এবং প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচনায় উঠে আসে।

এ সময় প্রতিরক্ষা উপদেষ্টা বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, প্রতিরক্ষা খাতে এই সহযোগিতা ভবিষ্যতে আরও শক্তিশালী হবে বলে তিনি আশাবাদী।

অন্যদিকে, মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশের সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তাদের গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ