বুধবার

৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফোর্বসের ‘৩০ আন্ডার ৩০ এশিয়া’ তালিকায় জায়গা পেলেন হানিয়া আমির

🕙 প্রকাশিত : ৩ জুন, ২০২৬ । ১১:২৮ পূর্বাহ্ণ

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরের সাফল্যের মুকুটে যুক্ত হলো নতুন পালক। বিশ্বখ্যাত মার্কিন সাময়িকী ফোর্বসের ‘৩০ আন্ডার ৩০ এশিয়া ২০২৬’ তালিকায় স্থান পেয়েছেন তিনি।

প্রতিবছর অনূর্ধ্ব ৩০ বছর বয়সী এশিয়ার প্রভাবশালী তরুণ-তরুণীদের নিয়ে এই তালিকা প্রকাশ করে ফোর্বস। চলতি বছরের বিনোদন ও ক্রীড়া বিভাগে জায়গা করে নিয়ে আলোচনায় এসেছেন ২৮ বছর বয়সী এই অভিনেত্রী।

২০১৬ সালে ‘জানান’ সিনেমার মাধ্যমে অভিনয়জগতে পা রাখেন হানিয়া আমির। এরপর একের পর এক নাটক ও সিনেমায় অভিনয় করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নেন তিনি। বিশেষ করে ‘ফির ওহি মোহাব্বতে’ নাটকে অভিনয়ের জন্য হাম অ্যাওয়ার্ডসে সেরা টেলিভিশন সেনসেশন নারী বিভাগে পুরস্কার অর্জন করেন।

ফোর্বসের তথ্য অনুযায়ী, বর্তমানে ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি অনুসারী থাকা পাকিস্তানি নারী তারকাদের অন্যতম হানিয়া আমির। সামাজিক যোগাযোগমাধ্যমে তার অনুসারীর সংখ্যা ২ কোটিরও বেশি। অভিনয়, বিনোদন এবং ডিজিটাল প্ল্যাটফর্মে তার ব্যাপক প্রভাব ও জনপ্রিয়তার স্বীকৃতি হিসেবেই তাকে এই মর্যাদাপূর্ণ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

এই অর্জন উদ্‌যাপনের মুহূর্তেও নিজের স্বাভাবিক ও স্টাইলিশ উপস্থিতিতে ভক্তদের নজর কাড়েন হানিয়া। লাল রঙের ক্যামিসোল টপ ও জিন্সে তার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা কুড়াচ্ছে।

উল্লেখ্য, গত বছরের শেষদিকে জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা ‘ইউএন উইমেন’-এর জাতীয় শুভেচ্ছাদূত হিসেবে নিয়োগ পান হানিয়া আমির। এবার ফোর্বসের ‘৩০ আন্ডার ৩০’ তালিকায় জায়গা পাওয়াকে তার আন্তর্জাতিক ক্যারিয়ারের বড় মাইলফলক হিসেবে দেখছেন অনেকে।

বর্তমানে একটি বড় আন্তর্জাতিক প্রজেক্ট নিয়েও ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। জানা গেছে, একটি ঐতিহাসিক পাকিস্তানি অরিজিনাল সিরিজে অভিনয় করছেন তিনি, যা বিশ্বের অন্যতম জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্মে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ