সোমবার

১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রামকৃষ্ণপুরে জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত

🕙 প্রকাশিত : ১ জুন, ২০২৬ । ১০:৫১ পূর্বাহ্ণ

মানিকগঞ্জ-২ আসনের অন্তর্গত হরিরামপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে “জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬”।

স্থানীয় ক্রীড়াপ্রেমী ও তরুণদের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্টে খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ বিনোদন এবং সামাজিক সম্প্রীতি গড়ে তোলার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মঈনুল ইসলাম খান শান্ত, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য। তিনি খেলোয়াড়দের শুভেচ্ছা জানিয়ে বলেন, যুবসমাজকে দেশ গঠনে এগিয়ে নিতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের আয়োজন তরুণদের প্রতিভা বিকাশের পাশাপাশি সামাজিক বন্ধন আরও দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

টুর্নামেন্টে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ক্রীড়াপ্রেমী দর্শক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ আয়োজন করা হয়।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও যুবসমাজের বিকাশে এ ধরনের ক্রীড়া কার্যক্রম অব্যাহত থাকবে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ