সোমবার

১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদ-পরবর্তী প্রথম কর্মদিবসে সচিবালয়ে প্রধানমন্ত্রীর ব্যস্ত কর্মসূচি

🕙 প্রকাশিত : ১ জুন, ২০২৬ । ৭:২৯ পূর্বাহ্ণ

পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে প্রথম কর্মদিবসে বাংলাদেশ সচিবালয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১ জুন) সকাল ১০টার দিকে তিনি সচিবালয়ে প্রবেশ করেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, ঈদের ছুটি শেষে নিয়মিত সরকারি কার্যক্রমে অংশ নিতে সকালে সচিবালয়ে আসেন প্রধানমন্ত্রী। কর্মসূচির অংশ হিসেবে সকাল সাড়ে ১০টায় খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এছাড়া দুপুর দেড়টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ ভবনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। পরে দুপুর ২টায় দেশের ওষুধ শিল্পের উন্নয়ন ও সম্ভাবনা নিয়ে আয়োজিত একটি সভায় যোগ দেবেন তিনি।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, ঈদের ছুটি শেষে প্রধানমন্ত্রীর সচিবালয়ে উপস্থিতি এবং ধারাবাহিক বৈঠক ও প্রশাসনিক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে সরকারের নিয়মিত কার্যক্রম আবারও পূর্ণমাত্রায় শুরু হয়েছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ