বুধবার

১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকীতে জাসাসের শ্রদ্ধা নিবেদন

🕙 প্রকাশিত : ২৫ মে, ২০২৬ । ১:২৩ অপরাহ্ণ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কেন্দ্রীয় কমিটি।
সোমবার সকাল ৭টায় আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুহুল কবির রিজভী। তিনি কবির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক উজ্জ্বল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিক, জাসাস কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হেলাল খান, সদস্য সচিব জাকির হোসেন রোকন, যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলী ও প্রকৌশলী মো. জাকির হোসেনসহ দলীয় নেতাকর্মীরা।
শ্রদ্ধা নিবেদন শেষে বক্তারা বলেন, বিদ্রোহী কবি নজরুলের আদর্শ, অসাম্প্রদায়িক চেতনা ও সাম্যের বাণী নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ